৫৬ সেকেন্ডের ঝলকেই আলোচনায় রাজ-বুবলী
ঈদে মুক্তির অপেক্ষায় ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শবনম বুবলী ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’। এ সিনেমায় প্রথম জুটি হিসেবে রাজ-বুবলী দারুণ কিছু দর্শকেদের উপহার দিবেন বলেই ইঙ্গিত পাওয়া গেলো টিজার মুক্তির পর। ৫৬ সেকেন্ডের ঝলকেই আলোচনায় উঠে এসেছে ‘দেয়ালের দেশ’।
মিশুক মনির পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। সিনেমাটি নিয়ে নায়িকা বুবলী আগেই জানিয়েছেন, এটি অনুদান নিয়ে প্রচলিত ট্যাবু ভেঙে দেবে।টিজারের কিছু টুকরো দৃশ্য দেখে আঁচ করা যায়, এতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। আর শবনম বুবলীর চরিত্রটি এক রহস্যময় তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিতও মিলেছে। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেওবা তাদের কী সংযোগ, সেসব এখনও রহস্য।
যা স্পষ্ট হবে পূর্ণাঙ্গ সিনেমায়। এছাড়া টিজারের একটি দৃশ্য সবার মনে দাগ কেটেছে- দেখা গেছে বুবলীর লাশ হিমাগারের পাটাতন হয়ে বের হয়ে আছে, আর সেদিকে হতবাক হয়ে চেয়ে আছেন রাজ। এমনই করুণ দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন নেটিজেনরা।বুবলী ও রাজ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।

Israt / Israt
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা
নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?