আগস্টেই মা হচ্ছেন নুসরাত!
টালিগঞ্জে সময়ের আলোচিত খবর-অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হচ্ছেন। আগামী সেপ্টেম্বরেই তার সন্তান পৃথিবীতে আসবে বলে কলকাতার গণমাধ্যম সূত্রে এতদিন জানা গিয়েছিল। তবে এবার জানা গেল, নুসরাতের সন্তান প্রসবের সম্ভাব্য দিন এগিয়ে এসেছে। চলতি মাসের শেষের দিকেই অর্থাৎ আগস্ট মাসেই সন্তানের মুখ দেখবেন তিনি।
সোমবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। মেকআপ ছাড়া মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা তিনি বেশ উপভোগ করছেন বোঝাই যাচ্ছে।
২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে গেলো বছরই তারা আলাদা হয়ে গেছেন।
বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। নিখিলের সঙ্গে বিচ্ছেদ এবং যশের সঙ্গে প্রেমের ইস্যুতে নানা সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তবে সব কিছুকে পাশ কাটিয়ে মাতৃত্বের সময়টাকে নিজের মতো উপভোগ করছেন। প্রথমবার মা হওয়ার মধুর অনুভূতির অপেক্ষায় জনপ্রিয় এই নায়িকা।
এমএসএম / এমএসএম
এখন চুপ থাকাটাই সবচেয়ে বড় সুপারপাওয়ার: দীপিকা পাড়ুকোন
টম-জেনডায়ার বিয়ের খবর
‘কিং’ সিনেমায় শাহরুখের নতুন চমক, যা আগে দেখেনি দর্শক!
বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া
সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা
দীর্ঘ বিরতির পর ফিরছেন মিম মানতাশা
বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা
কলকাতা থেকে গোপন কথা ফাঁস করলের তাসনিয়া ফারিণ
‘আজ কি রাত’ গানে নাচতেই কটাক্ষের শিকার শ্রাবন্তী
এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয় : স্বস্তিকা মুখার্জি
সমালোচনাকে পাত্তা দেন না সামান্থা
আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন