চুপিসারে বিয়ে সারলেন তাপসী
ঢাকঢোল তো দূরের কথা, ‘ডানকি’ নায়িকা তাপসী পান্নুর বিয়ের খবর যেন জানল না কাকপক্ষীও। দুই দিন আগেই নাকি এক দশকের পুরোনো প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নায়িকা। তাপসী পান্নু এখন মিসেস ম্যাথিয়াস বোয়ে। রঙের উৎসবের মধ্যেই প্রকাশ্যে এল তাপসীর বিয়ের খবর।
নিউজ-১৮র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে উদয়পুরে গাঁটছড়া বাঁধেন দক্ষিণের জনপ্রিয় এই নায়িকা। গত শনিবার বিয়ে হয়ে যায় তাঁদের। বুধবার থেকেই শুরু হয় প্রাক্-বিয়ের অনুষ্ঠান।
বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন আর বন্ধুরা। পাশাপাশি তাপসীর হাতে গোনা চলচ্চিত্রবন্ধু ও সহকর্মীরাও উপস্থিত ছিলেন বিয়েতে। উপস্থিত ছিলেন তাপসীর ‘দোবারা’ এবং ‘থাপ্পড়’-এর সহ-অভিনেতা পাভেল গুলাটি।
জানা গেছে, খুব বেশি বলিউড তারকা এই অনুষ্ঠানে অংশ নেননি। তাপসীর ‘দোবারা’ ও ‘থাপ্পড়’-এর সহ-অভিনেতা পাভেল গুলাটি উপস্থিত ছিলেন। অনুরাগ কাশ্যপ, তাপসীর ঘনিষ্ঠ বন্ধু। ‘মনমর্জিয়াঁ’, ‘সান্ড কি আঁখ’-এর মতো প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তিনিও উদয়পুরে উড়ে গিয়েছিলেন। কণিকা ধিলোঁ ও তাঁর স্বামী হিমাংশু শর্মাও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধু অনুরাগ কাশ্যপও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে নিয়ে মুখ খুলছেন না তাপসী পান্নু। এখনো প্রকাশ্যে আসেনি বিয়ের ছবিও।
ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা আর তিনি ব্যাডমিন্টন খেলোয়াড়। ডেনমার্কের হয়ে অনেক আন্তর্জাতিক খেলায় অংশ নিয়েছেন। ২০১২ সালের অলিম্পিকে পুরুষ এককে রুপা জিতেছিলেন তাপসীর স্বামী। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। ২০২০ সালে ৩৯বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসেবে যোগ দেন। তাপসীর ডেনমার্কের বাসিন্দা আর তিনি ব্যাডমিন্টন খেলোয়াড়
সংবাদ মাধ্যম গুলো বলছে, রাজস্থানের উদয়পুরে গোপনীয়তা মেনে বিয়ে সেরেছেন তাপসী-ম্যাথিয়াস। কনে শিখ পরিবারের আর বর ক্যাথলিক। দুই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। শুরু থেকেই নিজেদের বিয়ে নিয়ে খুব রাখঢাক করেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই তাপসীর বিয়ের খবর নিয়ে গুঞ্জন রটে সংবাদ মাধ্যমে। বলা হয়, খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা।
তাপসী পান্নু মুম্বাই প্রতিনিধিকে নিজের বিয়ের প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছিলেন যে বিটাউনের কাউকে তিনি বিয়ে করতে চান না। আর তিনি চান না ‘সিনেমা’কে বাড়িতে নিয়ে আসতে, মানে বাড়িতে সিনেমা নিয়ে আলাপ-আলোচনা চান না অভিনেত্রী। সত্যি সত্যি সে পথেই হেঁটেছেন এই বলিউড তাপসী পান্নু। সামনে থ্রিলার ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’তে দেখা যাবে তাপসীকে, যেখানে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি এবং সানি কৌশল।
Israt / Israt
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা
নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?