ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

করোনায় খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ২:৪১

খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪৭১ জনের। এর আগে সোমবার (১৬ আগস্ট) বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে ৬ জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ৩ জন করে, সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।

এমএসএম / জামান

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

বিরোধী দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি যে কারণে ভোট দেননি

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

তিন দশক পর বেদে পল্লীতে প্রথম জেলা প্রশাসক ফরিদা

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ