শিশু একাডেমিতে আজ রুনা লায়লার সঙ্গে গাইবে ১০০ শিশু
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। আজ ২৭ মার্চ দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে অনুষ্ঠান। আজকের আয়োজনে শিশুদের নিয়ে একটি গান গাইবেন সংগীতশিল্পী রুনা লায়লা। ‘বাংলাদেশ’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ মেলাবে ১০০ শিশু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
শিশু একাডেমি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাগেছে, গত ২৩ মার্চ দুপুরে রাজধানীর বনশ্রীতে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিও ‘পাশের ঘর’-এ রেকর্ডিং সম্পন্ন হয় ‘বাংলাদেশ’ গানটির। গানটি লিখেছেন ছড়াকার, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু।
২৩ মার্চ দুপুরে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয় ‘বাংলাদেশ’ গানটিরশিশু একাডেমির সৌজন্যে রুনা লায়লার ভাষ্য, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি গাইব, এটাও আমার জন্য আনন্দের। আমার জন্য নতুন অভিজ্ঞতা। শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমি সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে। যদি কেউ বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়, তাদের বলব, ওস্তাদের কাছে ভালোভাবে গান শিখতে হবে, নিয়মিত গানের চর্চা করতে হবে।’
আনজীর লিটন বলেন, ‘সংগীতশিল্পী রুনা লায়লা উপমহাদেশের গর্ব। তিনি আমাদের শিশুদের জন্য, শিশুদের নিয়ে গান করেছেন, এটা শিশুদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার জন্যও বড় প্রাপ্তি, তিনি আমার লেখা গান গেয়েছেন। আমি রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের