ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

‘শাকিব খান ও আমার পরে কোনো নায়ক নেই’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ১২:১৩

‘গ্রিনকার্ড’ নামে নতুন একটি চলচ্চিত্র মুক্তি দিতে দেশে এসেছেন গুণী পরিচালক কাজী হায়াতের পুত্র কাজী মারুফ। জানিয়েছেন- আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। এরই মধ্যে শুরু করেছেন সিনেমার প্রচার। বিভিন্ন টিভি চ্যানেলে ছুটছেন এই তারকা।

এক টেলিভিশন শোতে গিয়ে তিনি নিজের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ‘বাংলাদেশে শাকিব খান ও কাজী মারুফের পরে কোনো নায়ক নেই। এমনটাই মন্তব্য করেছেন ইতিহাসখ্যাত এই অভিনেতা।’তিনি জানান, এরই মধ্যে তার চলচ্চিত্র গ্রিনকার্ড সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

শুরু করেছেন প্রচারণা। এই প্রচারণার অংশ হিসেবেই উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়েছিলেন। জয়ের প্রশ্নের উত্তরে মারুফ বলেন, এবারের ঈদের দুইটা ছবি সেরা-একটা রাজকুমার, আরেকটা গ্রিনকার্ড। শাকিবের কাছে শাকিবেরটা সেরা, আমার কাছে আমারটা। কাজী মারুফ ফুরিয়ে যায়নি।’শুধু তাই নয়, দেশে পূজা চেরী ছাড়া আর কোনো নায়িকাই নেই বলে মন্তব্য করেন অভিনেতা।

বলে রাখা ভালো, বাবা কাজী হায়াতের মাধ্যমে ২০০২ সালে ‘ইতিহাস’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষিক্ত হয়েছিলেন কাজী মারুফ। প্রথম ছবিতেই তিনি বাজিমাৎ করেছিলেন। পরে তিনি একে একে অভিনয় করেন ‘অন্ধকার’, ‘অন্য মানুষ’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’, ‘দেহরক্ষী’র মতো ছবিতে।

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে বসবাস করছেন মারুফ। নিজে প্রযোজক হয়ে দীর্ঘদিন পর মারুফ নির্মাণ করলেন ‘গ্রিন কার্ড’। যুক্তরাষ্ট্রপ্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন কাজী মারুফ। জীবনঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।

কাজী মারুফ বলেন, ‘আমেরিকা থেকে যেটা আমি নিজ চোখে দেখেছি সেই গল্প নিয়ে এ ছবি বানিয়েছি। যারা ওই জীবন দেখেছে তারা একবাক্যে বলবে, ‘গ্রিন কার্ড’ বাস্তব ও জীবনের গল্পের ছবি। আমার ছবির জন্য এক শ্রেণির দর্শক আছে। আমার বিশ্বাস, তারা এ ছবি দেখে পছন্দ করবে।’

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা