ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হুক্কা-বারে পুলিশের হানা, বিগ বসজয়ী তারকা আটক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ২:১৫

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না মুনাওয়ার ফারুকির! ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এর আগে জেল খেটেছিলেন, এবার হুক্কা-বারে গিয়ে বিপাকে ‘বিগ বস ১৭’-এর বিজয়ী। মুম্বাই পুলিশের হাতে আটক হলেন মুনাওয়ার। সম্প্রতি ‘বিগ বস ওটিটি ২’ তারকা এলভিশ যাদব গ্রেপ্তার হয়েছিলেন সাপের বিষ পাচার–কাণ্ডে। এবার এক হুক্কা–বারে হানা দিয়ে মুনাওয়ারসহ ১৪ জনকে আটক করল পুলিশ।

সংবাদ সংস্থা এ এনআইকে মুম্বাই পুলিশ এই খবর নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত এই হুক্কা বারটি বেআইনিভাবে চলছিল, এমন খবর পায় মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ। হারবাল হুক্কার নাম করে মাদক মেশানো হুক্কা দেদার বিকোচ্ছে সেখানে, এমনই অভিযোগ ওই বারের বিরুদ্ধে।সেই অভিযোগ খতিয়ে দেখতেই হানা দেয় পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে হানা দিয়ে ৪ হাজার ৪০০ রুপি এবং ১৩ হাজার ৫০০ রুপি মূল্যের ৯টি হুক্কা খাওয়ার পাত্র বাজেয়াপ্ত করেছে মুম্বাই পুলিশ। বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ‘হানার পর দেখা যায়, অভিযোগ সত্যি। সেখানে মাদক মেশানো হুক্কাই বিক্রি হচ্ছিল। যা সিগারেট এবং অন্যান্য টোব্যাকো প্রোডাক্ট আইনের আওতায় পড়ে।’

ইতিমধ্যেই ওই হুক্কা–বারের মালিকের নামে মামলা রুজু করেছে পুলিশ। তবে আটক করে মুনাওয়ারসহ বাকিদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় কর্তৃপক্ষ। কিছুদিন আগেই এলভিশ যাদবের প্রতি সমবেদনা জাহির করে সমালোচিত হয়েছিলেন মুনাওয়ার। ১৭ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল এলভিশ যাদবকে। পাঁচ দিন পর জামিনে মুক্তি পান তিনি।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা