জুয়েল-মিলির প্রেম যেন ‘রূপকথা’
এমন প্রেম এখন আর সচরাচর মেলে না। ঠিক যেন রূপকথার মতো। তেমনই এক অমর প্রেমের গল্প দেখা যাবে আসছে ঈদে সিএমভি’র ঈদ আয়োজনে ‘রূপকথা’ নামের সিনেমায়। ৭৫ মিনিট দৈর্ঘ্যের এই নির্মাণে প্রেমিক জুয়েল ও প্রেমিকা মিলি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। রচনা ও নির্মাণে জাকারিয়া সৌখিন।
নির্মাতা জানান, নাটক বা টেলিছবি নয় তিনি আসলে একটি সিনেমা বানানোর চেষ্টা করেছেন। বিশেষ এই সিনেমাটিতে দেখানোর চেষ্টা করেছেন প্রেম, বিরহ আর পারিবারিক আবহের অনবদ্য এক প্রেম কাহিনি। যেটি দেখলে দর্শকদের মনে হবে রূপকথা’র মতোই।
গল্পের শুরুটা এমন, ফুলের মতো সুন্দর মায়তলী গ্রামের একমাত্র কাঁটা জুয়েল নাসের এক যুবক। পুরো গ্রাম তার অত্যাচারে অতিষ্ঠ। একই গ্রামে মিলিকে আসতে হয় বাবার বদলির চাকরির সুবাদে। এরপর শুরু হয় ‘রূপকথা’র প্রেম-বিরহের বুনন। জানান জাকারিয়া সৌখিন।
‘রূপকথা’য় অভিনয় করে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন তৌসিফ-পায়েল দুজনেই। বলছেন, এই ঈদে তাদের সেরা কাজ হতে যাচ্ছে এটি। কারণ এর গল্প ও নির্মাণ দুটোই অসাধারণ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে প্রায় ২০টি প্রজেক্টের মধ্যে ‘রূপকথা’ হচ্ছে তাদের সর্বোচ্চ দৈর্ঘ্য ও বাজেটের নির্মাণ। ফলে এই কাজটি নিয়ে প্রতিষ্ঠানটির প্রত্যাশাও আকাশছোঁয়া। প্রযোজক জানান, ঈদ উৎসবের বিশেষ আয়োজনে ‘রূপকথা’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
Israt / Israt
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা