মোশাররফ করিমের সাত বউ!
অভিনেতা মোশাররফ করিম এর নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজটিতে একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। এতে দেখা যাবে আব্বাস নামের সেই ট্রাক ড্রাইভার সাত জেলায় তার সাত বউয়ের সঙ্গে সংসার সামলাচ্ছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘বোহেমিয়ান ঘোড়া’ তারই একটি। ট্রাক ড্রাইভার আব্বাস একজন দুর্দান্ত প্রেমিক মানুষ। সাত জেলায় থাকা সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সে সুনিপুণভাবে সাত সংসার সামলায়। এদিকে একজন বৃদ্ধের সাথে বিয়ে হওয়া থেকে সদ্য যুবতী সুন্দরীকে বাঁচানোর পর সুন্দরী আব্বাসের প্রেমে পড়ে ও তাকে বিয়ে করতে চায়।
কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ তাই সুন্দরীকে বিয়ে করতে না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে এরপর শুরু হয় গন্ডগোল। আব্বাসের সাত সংসারে শুরু হয় বিভিন্নরকম ঝামেলা।
Israt / Israt
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা