পর্দা কাঁপাতে আসছেন অক্ষয়-টাইগার জুটি
অভিনেতা অমিতাভ বচ্চন ও গোবিন্দের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি ২৫ বছর আগে বলিউড সাড়া ফেলেছিল। এবার সেটির রিমেক নিয়ে পর্দা কাঁপাতে আসছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। মঙ্গলবার সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। আসন্ন ঈদ উপলক্ষ্যে আগামী ১০ এপ্রিল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশন প্যাকড ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ তে অক্ষয় ও টাইগারের যুগলবন্দি মাতিয়ে দিলো ট্রেলারেই। অ্যাকশনে ভরপুর প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতেই প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা যায় অক্ষয় ও টইগারকে।
আলী আব্বাস জাফর পরিচালিত ও বাসু ভাগনানির প্রযোজিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’তে অক্ষয়-টাইগার ছাড়াও অভিনয় করেছেন মানুশি চিল্লার ও আলিয়া এফকে। এছাড়া পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে কবীরের চরিত্রে। যে এই দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক একটি অস্ত্র নিজের দখলে নিয়ে নেয়। সেটি উদ্ধার করতেই যুদ্ধক্ষেত্রে নামবেন অক্ষয়-টাইগার। যদিও পুরো ট্রেলারে পৃথ্বিরাজের মুখ দেখা যায়নি!
এছাড়াও ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র ট্রেলারে পুলিশের বেশে নজর কেড়েছেন অভিনেতা রণিত রায়। সাইকোপ্যাথ কিলারকে ধরতে আরও দুজন শক্তিশালী সাইকোর প্রয়োজন। দেশকে রক্ষা করার লড়াইয়ে শেষ পর্যন্ত অক্ষয়-টাইগার জুটির জয় হয় কিনা সেটাই বড়ে মিয়া ছোটে মিয়ার গল্পের মূল রসদ।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের