ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা নাইট মার্কেট ২০২৪’-এ আইপিডিসি অংশ নিচ্ছে ফাইন্যান্স কোম্পানি পার্টনার হিসেবে


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৮-৩-২০২৪ বিকাল ৫:৫৮

নিবেদিতা’র আয়োজনে ‘ঢাকা নাইট মার্কেট ২০২৪’-এ ফাইন্যান্স কোম্পানি পার্টনার হিসেবে অংশ নিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স। আইপিডিসি’র নারী উদ্যোক্তা লোন প্রোডাক্ট ‘জয়ী’র ব্যানারে এই আয়োজনে থাকছে প্রতিষ্ঠানটি। ২৮, ২৯ ও ৩০ মার্চ জুড়ে ঢাকার তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিতব্য ‘ঢাকা নাইট মার্কেট ২০২৪’ বাংলাদেশের এ ধরণের প্রথম কোনো ইভেন্ট। 

আইপিডিসি’র ‘জয়ী’ প্রোডাক্টের গ্রাহকদের মধ্যে ‘মায়ের আঁচল ফ্যাশন’, ‘বঙ্গগড়া’ এবং ‘বাংলা সেলাই’ এই আয়োজনে জয়ী’র স্টলে উপস্থিত থেকে তাদের ব্যবসায়িক পণ্যসমূহ প্রদর্শন ও বিক্রয় করবে। ঢাকা নাইট মার্কেট ২০২৪-এ ৮০-এরও অধিক লাইফস্টাইল ব্র্যান্ড তাদের পণ্য ও সেবা নিয়ে হাজির থাকবে। তারকা উপস্থিতি, শিশুদের খেলার স্থান, ম্যাজিক শো, ফায়ার স্পিনিংসহ মনমাতানো ও রোমাঞ্চকর নানা আয়োজনে পূর্ণ এই ইভেন্টটি বেশ জমজমাট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই আয়োজনে নারী উদ্যোক্তা গ্রাহকদের সাথে নিয়ে আইপিডিসি’র উপস্থিতি নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে আইপিডিসি’র পাশে থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন। ২০১৮ সালে যাত্রা শুরু করা ‘জয়ী’ অ্যাকসেস টু ফাইন্যান্স, অ্যাকসেস টু মার্কেট, অ্যাকসেস টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং অ্যাকসেস টু বিজনেস সাপোর্ট- এই চারটি স্তম্ভকে সুনিশ্চিত করার মাধ্যমে নারী উদ্যোক্তাদের পথচলাকে সহজ করে তুলছে। 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত