ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিএটি বাংলাদেশের ৫১তম এজিএম অনুষ্ঠিত


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৮-৩-২০২৪ বিকাল ৬:২

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ২০২৩ সালের জন্য শেয়ার প্রতি ১০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠানটির ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। 

সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের আর্থিক বিবরণীর অনুমোদন,  ২০২৩ সালের জন্য শেয়ার প্রতি ১০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন, পরিচালনা পর্ষদের নির্বাচন, সংবিধিবদ্ধ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স অডিটর নিয়োগের অনুমোদন প্রদান করা হয়।

বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের সভাপতিত্বে অনলাইনে এ এজিএম অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশ থেকে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা বিএটি বাংলাদেশের এজিএম পোর্টালের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন। 

২০২৩ সালে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসেবে জাতীয় কোষাগারে ৩২,৮০২ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম সেরা করদাতায় পরিণত করেছে।

সভায় প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক এ. কে. এম. আফতাব উল ইসলাম, কেএইচ মাসুদ সিদ্দিকী ও ড. এম হারুনুর রশিদ; অ-নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, সিরাজুন নূর চৌধুরী, মো. আবুল হোসেন, মনিশা আব্রাহাম, ওয়েল সাবরা, গ্যারি ট্যারান্ট, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো তোসো ক্যানেপা; এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত