ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ইউসিবি'র ফ্যালকন মার্ট উপশাখার উদ্বোধন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৯-৩-২০২৪ বিকাল ৫:৩২

সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র ফ্যালকন মার্ট উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৮ মার্চ ২০২৪ সকাল ১০টায় এই উপশাখা উদ্বোধন করা হয়। 

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  আরিফ কাদরীর সভাপতিত্বে ফ্যালকন মার্ট চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অফিসার কমান্ডিং, এয়ার ভাইস মার্শাল শরিফ উদ্দীন সরকার ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি. পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক অর্থ এয়ার কমোডর জামিল উদ্দিন আহমেদ, বিইউপি। স্বাগত বক্তব্য দেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি এর এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল শরিফ উদ্দীন সরকার বলেন, বিমান বাহিনীর স্লোগান হচ্ছে, “বাংলার আকাশ রাখিব মুক্ত”। ইউসিবি বিমান বাহিনীর সদস্যদের ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে আর্থিক লেনদেন ও হিসাব নিরাপদ রাখবে বলে আমি আশা করি।

তিনি আরো বলেন, ব্যক্তির আর্থিক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক এই কাজটিতে সহায়তা করে। ইউসিবি প্রথম বেসরকারি ব্যাংক যারা সেনানিবাস এলাকায় তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে। তারা এই সুযোগের সদ্ব্যবহার করে সেনানিবাসের সকলের ব্যাংকে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, ইউসিবি দীর্ঘ চার দশক ধরে সারাদেশে সুনামের সঙ্গে ব্যাংকিং সেবা প্রদান করছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ফ্যালকন মার্টে বিমান বাহিনীর সদস্যদের আর্থিক সেবা প্রদানের দায়িত্ব গ্রহণ করেছে। বিমান বাহিনীর সদস্যদের চাহিদা বিবেচনায় নিয়ে সব ধরনের ব্যাংকিং সেবা প্রদানের ব্যাপারে ইউসিবি প্রতিশ্রুতিবদ্ধ। ইউসিবি ও বিমান বাহিনী একসাথে এক পথে এগিয়ে যেতে চায়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন উপশাখা অফিস ও এটিএম বুথ ঘুরে দেখেন বিমান বাহিনী ও ইউসিবির কর্মকর্তাবৃন্দ।

Sunny / Sunny

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’  পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত