ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে আকর্ষণীয় সব বান্ডেল অফার নিয়ে এলো শাওমির ‘ঈদ উইথ মি' ক্যাম্পেইন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩০-৩-২০২৪ বিকাল ৫:১৭

ঈদের আনন্দ আরও উৎসবমুখর করতে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি এবারের ঈদে মি ফ্যানদের জন্য নিয়ে এসেছে 'ঈদ উইথ মি' ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে দারুণ কিছু অফার যা ঈদের খুশিকে আরও বহুগুণে বৃদ্ধি করবে। যেখানে শাওমির সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ সিরিজ এবং রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের সাথে দেয়া হচ্ছে আকর্ষণীয় বান্ডেল অফার। 

শাওমির দুর্দান্ত সব স্মার্টফোনগুলোর পাশাপাশি শাওমি ব্র্যান্ডের অন্যান্য ক্যাটাগরির প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে ঈদের আনান্দ বাড়িয়ে দিতেই শাওমি ফ্যানদের জন্য এই 'ঈদ উইথ মি' ক্যাম্পেইন। 

এই ক্যাম্পেইনে রেডমি নোট ১৩ সিরিজের একটি স্মার্টফোন অথবা রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটির সাথে শাওমির নির্দিষ্ট অন্য যেকোনো প্রোডাক্ট কিনলে, সেই প্রোডাক্টটির উপর থাকবে ৩৫% পর্যন্ত মূল্যছাড়। নির্দিষ্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে- শাওমি এ প্রো সিরিজ টিভি, রেডমি ওয়াচ ৩ অ্যাক্টিভ এবং রেডমি বাডস ৪ অ্যাক্টিভ।

এই এক্সক্লুসিভ বান্ডেল অফারটি এসেছে তিনটি ভিন্ন প্যাকেজে। শাওমি এ প্রো সিরিজের টিভিসহ রেডমি নোট ১৩ সিরিজ অথবা রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটি কিনলে, ক্রেতারা এ প্রো সিরিজের টিভি এর উপর উপভোগ করতে পারবেন ২০% মূল্যছাড়। আবার, রেডমি নোট ১৩ সিরিজ অথবা রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটির সাথে রেডমি ওয়াচ ৩ অ্যাক্টিভ কিনলে, ৪,২৯৯ টাকার খুচরা মূল্যের ওয়াচটি পাওয়া যাবে মাত্র ২,৯৯৯ টাকায়। 

অন্যদিকে, রেডমি নোট ১৩ সিরিজ বা রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটির সঙ্গে রেডমি বাডস ৪ অ্যাক্টিভ পছন্দ করলে, বাডসটি মূল্যছাড়ে পাওয়া যাবে ১,৪৯৯ টাকায় যার খুচরা মূল্য ২,৩৪৯ টাকা। এই অফারগুলো ছাড়াও, গ্রাহকদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডেটা বান্ডেল অফার।

শাওমির নির্দিষ্ট কিছু স্টোরে ‘ঈদ উইথ মি' ক্যাম্পেইনের অফারটি পাওয়া যাবে। পরবর্তী কোন নির্দেশনার আগ পর্যন্ত ঈদের এই অফারটি চলতে থাকবে।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত