বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ -এর শুভ উদ্বোধন
মহান ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনের আঙিনায় শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪"। সোমবার বিকেলে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন জনাব সঞ্জয় কুমার ভৌমিক, গ্রেড-১, চেয়ারম্যান, বিসিক।
উদ্যোক্তা মেলার প্রধান অতিথি এবং উদ্বোধক বিসিক চেয়ারম্যান বিসিক ভবনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মাহবুব উল্যাহ্, উপ-মহাব্যবস্থাপক, বিপণন বিভাগ, বিসিক।
ফিতা কেটে উদ্যোক্তা মেলার দ্বার উন্মোচন করে বিসিক চেয়ারম্যান মেলার স্টল গুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং কারুশিল্পীদের খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোঃ আলমগীর হোসেন, আঞ্চলিক পরিচালক, বিসিক, ঢাকা, মো. নুরুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, ঢাকা, এ কে এম ফজলুর রহমান, সহকারী প্রধান নকশাবিদ, নকশাকেন্দ্র, বিসিক এবং বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকা, বিসিক জেলা কার্যালয়, ঢাকা এবং বিসিক নকশা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
"বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪" আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯ টা ৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত বিসিক উদ্যোক্তা মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত