হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে শাবাব আহমেদ চৌধুরীকে নিয়োগ দিল বিএটি বাংলাদেশ
বিএটি বাংলাদেশের হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শাবাব আহমেদ চৌধুরীকে। আগামী ১ এপ্রিল থেকে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। বিএটি গ্রুপে কাজ করার ক্ষেত্রে সম্প্রতি ১৫ বছর পূর্ণ করেছেন শাবাব।
এ সময়কালে তিনি বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। সম্প্রতি, তিনি যুক্তরাজ্যে ডিবিএস -এ হেড অব কমার্শিয়াল ফাইন্যান্স হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করেন শাবাব। ২০০৯ সালে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে বিএটি বাংলাদেশে যোগদানের মাধ্যমে এ প্রতিষ্ঠানে তার পথচলা শুরু হয়।
নতুন দায়িত্ব পাওয়া নিয়ে দেয়া এক বার্তায় শাবাব আহমেদ চৌধুরী বলেন, “লিডারশিপ টিমের সদস্য হিসেবে বিএটি বাংলাদেশে যোগদান করতে পেরে আমি সত্যিকার অর্থেই সম্মানিত বোধ করছি। এ অঞ্চলে ১১৪ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিএটি বাংলাদেশ দেশের উন্নয়নের যাত্রায় অন্যতম অংশীদার হিসেবে সরকারকে সহায়তা করে যাচ্ছে। সবার জন্য এক সম্ভাবনাময় আগামী নিশ্চিতে আমরা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবো।”
বিভিন্ন দেশে নানাবিধ দায়িত্ব পালনের পাশাপাশি চ্যালেঞ্জিং সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় ভূমিকা রাখার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে শাবাব আহমেদ চৌধুরীর। তাই, বিএটি বাংলাদেশের লিডারশিপ টিমে তার অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত