ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

থানচিতে শুটিংয়ের মধ্যে গোলাগুলির কবলে পড়েছিলেন তারকারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৪:২৭

থানচি উপজেলার রেমাক্রির দুর্গম এলাকায় ‘নাদান’ সিনেমার শুটিং করেছেন অভিনেতা শ্যামল মাওলা, এরফান মৃধারাকোলাজ বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রির দুর্গম এলাকায় ‘নাদান’ সিনেমার শুটিং করেছেন অভিনেতা শ্যামল মাওলা, এরফান মৃধারা। ছবিটি পরিচালনা করছেন পরিচালক ফরহাদ চৌধুরী।

রেমাক্রিতে ১০ থেকে ১২ দিন শুটিংয়ের পর থানচিতে ফেরে সিনেমার টিম। গতকাল বুধবার সকাল থেকে থানচি বাজারঘাটে শুটিংয়ে অংশ নেন শ্যামল মাওলারা। দুপুরের দিকে হঠাৎ গোলাগুলির কবলে পড়ে সিনেমার ইউনিট। সেই সময়ে ধারণকৃত একটি ভিডিও গতকাল রাতে ফেসবুকে পোস্ট করে শ্যামল মাওলা লিখেছেন, ‘“নাদান” সিনেমার শুটিং করতে গিয়ে গোলাগুলির মুখে আমরা।’ আজ বৃহস্পতিবার সকালে এই অভিনেতা প্রথম আলোকে বলেন, তিনিসহ সিনেমার ইউনিটের সবাই নিরাপদে আছেন। তিনি সকালে ঢাকায় ফিরেছেন।

গতকাল বান্দরবানের থানচি উপজেলা বাজারে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে ডাকাতি শেষে গুলি ছুড়তে ছুড়তে থানচি ছাড়ে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী।

কী ঘটেছিল?—এমন প্রশ্নের জবাবে ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’-এর অভিনেতা বলেন, ‘গোলাগুলির শব্দে মানুষ ভয়ে থানচি বাজারঘাটের দিকে ছুটে আসছিলেন। আমাদের ডান পাশ দিয়ে দুই থেকে তিনটা গাড়ি ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে যাচ্ছিল। আমরা বাঁচতে সাঙ্গু নদী পার হয়ে পাহাড়ে আশ্রয় নিই।’ পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় থানচিতে হোটেলে ফেরে সিনেমার টিম। থানচির পরিস্থিতি তখন থমথমে ছিল, হোটেলেও কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন তাঁরা।

গতকাল দুপুরে থানচি থেকে এক ফেসবুক পোস্টে ‘সাদা সাদা কালা কালা’ গায়ক এরফান মৃধা লিখেছে, ‘কেউ বান্দরবানের থানচি আসার প্ল্যান করে থাকলে কাইন্ডলি আসবেন না, এখানকার সিচুয়েশন খারাপ, গোলাগুলি হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন।’থানচির পরিস্থিতি শান্ত হওয়ার পর রাতে ঢাকার পথ ধরেছেন তাঁরা। আজ সকালে ঢাকায় নেমেছেন শ্যামল মাওলা, এরফান মৃধারা।

 

Israt / Israt

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন

৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের

দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ

ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি

ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?