ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে জয়তুন বিজনেস সলিউশনস এর চুক্তি সই
স্মার্ট বাংলাদেশের লক্ষ্যপূরণে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বাড়াতে এবং সর্বনিম্ন খরচে আর্থিক সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর মাধ্যমে গ্রামীণ অঞ্চলে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে একটি যুগান্তকারী অংশীদারত্বের (ডিজিটাল কলাবোরেশন) ঘোষণা দিয়েছে ইউসিবি পিএলসি ও জয়তুন বিজনেস সলিউশনস।
রাজধানী ঢাকায় অবস্থিত ইউসিবি করপোরেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান আরফান আলী।
এ বিষয়ে আরিফ কাদরী বলেন, “স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারত্ব। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি পাবে; যা গ্রাম ও গ্রামীণ অঞ্চলের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং আর্থিক খাতে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করবে।
আরফান আলী বলেন, “আর্থিক খাতে অংশগ্রহণ বাড়াতে গ্রাহকদের জন্য ক্যাশ-ইন, ক্যাশ-আউট সেবা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পিওএস ও কিউআর মেশিন সুবিধা থাকবে। ‘প্রক্সি পেমেন্ট’ পদ্ধতি অর্থনৈতিক ইকোসিস্টেমে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে আমরা আশাবাদী।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান; উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন; জেডবিএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন ও পরিচালক শামীম আরা খানম।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত