সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়াতে কেএফসি-র 'ঈদি ফর অ্যাঞ্জেলস'
মহিমান্বিত রমজানে মজাদার ইফতার আয়োজন ও ঈদের নতুন জামা উপহার দিয়ে ৩০০ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটিয়েছে কেএফসি "ঈদি ফর অ্যাঞ্জেলস", যেন ওরাও সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। কেএফসি স্বপ্নের পাঠশালা সবসময়ের মতো এবারও সুবিধাবঞ্চিতদের মাঝে আনন্দ পৌঁছে দিচ্ছে। কেএফসি বিশ্বাস করে সবার মতো সুবিধাবঞ্চিতরাও ঈদ ভালোভাবে উদ্যাপন করার অধিকার রাখে।
এই আয়োজন সম্পর্কে ট্রান্সকম ফুড লিমিটেড-এর সিইও, অমিত দেব থাপা বলেন, “ঈদি ফর অ্যাঞ্জেলস ছিল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আমাদের একটি উপায়। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে পেরে আমরা অনেক গর্বিত, কারণ আমরা বিশ্বাস করি আনন্দ, হাসিমুখ সবার সাথে ভাগ করে নেওয়া সবচেয়ে সুন্দর বিষয়। বিশেষ করে পবিত্র রমজানে মাসে, সবার জন্য ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল।
কেএফসি স্বপ্নের পাঠশালা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যবিধি এবং প্রতিভা বিকাশ করতে একটি বিস্তৃত পাঠ্যক্রমের মাধ্যমে ওদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একটি সমৃদ্ধিশীল সমাজ গড়ে তুলতে সুবিধাবঞ্চিত শিশুদের দক্ষভাবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত