ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আফগান শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২১ রাত ৯:৩

আফগান শরণার্থীদের গ্রহণ না করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আফগান শরণার্থী রয়েছে এক হাজার কিলোমিটার দূরে। আমরা রোহিঙ্গা ও পাকিস্তানি শরণার্থী নিয়ে আছি। কাজেই আফগান শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়। মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব ১ হাজার মাইল। মাঝখানে আরো দুটি দেশ রয়েছে। আমাদের প্লেন চলাচল বন্ধ রয়েছে, তাহলে কি হেঁটে হেঁটে গিয়েছেন? সুতরাং সেখান থেকে এখানে চলে আসবে, এ ধরনের চিন্তা করাটা অমূলক।

বাংলাদেশের অনেকেই আফগানিস্তানে গেছে, এ ধরনের কথা উঠছে- এ বিষয়ে তিনি বলেন, এগুলো অমূলক। আমার মনে হয় যারা বলছেন, যারা সন্দেহ করছেন, তাদের সন্দেহটি সঠিক নয়। এখন সবকিছু বন্ধ। যেখানে আমাদের এয়ার সার্ভিস বন্ধ, যেখানে আমাদের কোনো যাতায়াতের বাহন নেই, তাহলে কি হেঁটে হেঁটে গিয়েছেন? আমার সেখানেই প্রশ্ন। যারা বলছেন, তারা হয়তো চিন্তা না করেই, বাস্তবতার কথা না মনে করেই তারা একটা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলছি আপনারা যেটা মনে করছেন, সেখানে আমাদের দেশের মানুষ যারা ইসলামিক মনোভাবের, তারা কখনই জঙ্গিবাদ ও উগ্রবাদকে আশ্রয়-প্রশয় দেয়নি, পছন্দও করেনি। কাজেই সেখানে কী হচ্ছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে সেটি নিয়ে আমাদের একটি সরকার আছে, প্রধানমন্ত্রী আছেন, তার নির্দেশনায় আমরা কাজ করছি।

জামান / জামান

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী