ঢাকায় বিক্ষোভের ডাক বিএনপির
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের থানায় থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসা নেতাকর্মীদের ওপর সরকারের নির্দেশে পুলিশের নির্মম হামলা, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
আবদুস সালাম দাবি করেন, পুলিশি হামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসি আহমেদ মিষ্টিসহ অন্তত ৭৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। সংবাদ সংগ্রহ করতে যাওয়া একটি বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক ও দুইজন ক্যামেরাম্যানও আহত হয়েছেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এজেএম শামসুল হক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাটসহ ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে পরিকল্পনা সচিবের গাড়ি ভাংচুরের ঘটনায় সালাম বলেন, এটা সরকারের সাজানো ঘটনা। সরকারের লোকজন ভাংচুর করেছে। আমাদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালামের গাড়িও ভাংচুর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন