ঈদের দিন রোদ না বৃষ্টি, জানাল অধিদপ্তর
গত কয়েকদিন টানা গরমে অস্বস্তিতে পড়েছে দেশের মানুষ। বিশেষ করে তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গা ও পাবনা জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। তবে আগামী তিনদিন গত কয়েকদিনের তুলনায় স্বস্তির বাতাস বইবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর তিনদিন পর অর্থাৎ আগামী ১০ এপ্রিল থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু হবে।রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এর ফলে পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারা দেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসেবে এবার ঈদের দিন বৃষ্টি থাকবে না এবং ভ্যাপসা গরম থাকবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই
পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ
পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে
জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে
ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক
গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী