সালমানের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি হামলার ঘটনায় চিন্তিত খান পরিবার। এ ঘটনায় সালমানের সঙ্গে দেখা করতে ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় মুম্বাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাশপাশি সালমানসহ তার পুরো পরিবারকে সুরক্ষা নিশ্চিত করা হবে। এই মর্মে মুম্বাই পুলিশ কমিশনারকে ইতোমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে
ইতোমধ্যেই, সিসিটিভি ফুটেজ তদন্ত করে গুজরাটের ভুজে থেকে ভিকি সাহেব গুপ্ত ও সাগর পাল নামের দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা দুজনেই বিহারের বাসিন্দা।
জানা যায়, উভয় অভিযুক্তকে মঙ্গলবার মুম্বাইয়ের কিল্লা আদালতে হাজির করা হয়েছিল এবং যে দুই অভিযুক্তকে ২৫ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বলিউড ভাইজান। সোমবার কড়া নিরাপত্তায় কাজেও বের হন অভিনেতা।
এদিকে রোববার থেকেই একে একে অভিনেতার ভাইবোনরা পৌঁছেছেন তার বাড়িতে। যদিও সোমবার খান পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন অভিনেতার ভাই আরবাজ খান।
তিনি লিখেছেন, সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এ ঘটনা খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ঘটনায় আমাদের পরিবার হতবাক। এরই সঙ্গে ওই বিবৃতিতে লেখা হয়েছে, দুঃখজনকভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ বলে দাবি করে মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।
আরবাজ জানান, যারা দাবি করছেন তাদের পরিবার বিষয়টিকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়। পাশাপাশি পরিবারের সুরক্ষার বিষয়ে মুম্বাই পুলিশের উপর তারা ভরসা রাখছেন বলেই ওই বিবৃতিতে জানিয়েছেন আরবাজ। একইসঙ্গে পাশে থাকার জন্য ভাইজানের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Israt / Israt
ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প
কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা
নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস