পরীমনির জীবনে পুণ্যের আদর...
মা পরীমনিকে দিনকে দিন বুঝতে শিখছে সন্তান পদ্ম। মা-সন্তান যেন একে অন্যের পৃথিবী। এখন মায়ের যত্নও নিতে পারছে ছোট্ট পুণ্য। স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে পদ্মকে ঘিরেই পরীর সুখের সংসার। শাহীম মুহাম্মদ পুণ্যের মা-বাবার দায়িত্ব সমানতালে পালন করে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। তাই তো অভিনয়ে ফিরলেও ছেলের বেড়ে ওঠাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রথম অভিষেক সিনেমার কাজে ঢাকা-টু-কলকাতা করে ব্যস্ত সময় কাটছে পরীর।
ঈদ উপলক্ষে কয়েক দিন আগেই ঢাকায় আসেন পরী। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে মা-ছেলের খুনসুটির ছবি ও ভিডিও শেয়ার করছেন নায়িকা। সুযোগ পেলেই ছেলেকে নিয়ে ঘুরতেও বেরিয়ে যান অভিনেত্রী। সেসব আদুরে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য শেয়ার করেন পরী। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে ছেলেকে নিয়ে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।
ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘খোদা! তুমি আমার জীবন এত সুখে ভরিয়ে দিলে খোদা! আমাকে আরও শত শত দিন এভাবে বাঁচতে দিও তুমি। পরীপুণ্য।’ সঙ্গে একটি লাভ ইমোজি। ভিডিওতে দেখা গেছে, পরীমনি বসে আছেন। তাঁর পেছনে একটি তেলের বোতল নিয়ে দাঁড়িয়ে পদ্ম। খুব সম্ভবত মায়ের মাথায় তেল দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে ছেলে। আর সেটি খুব যত্নে উপভোগ করছেন মা পরী।
মা-ছেলের আদুরে মুহূর্ত ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যেও। মা-ছেলের ভালোবাসা অটুট থাকুক আজীবন—এমন মন্তব্য করছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘পরীপুণ্যর ভালোবাসা’। পরীর সবটা জুড়ে ছেলে থাকলেও বাবা শরীফুল রাজের সঙ্গে খুব একটা দেখা যায় না পদ্মকে। সামাজিক যোগাযোগমাধ্যম বা কোনো অনুষ্ঠান—কোথাও রাজ আর পদ্মকে এখনো সেভাবে দেখেনি ভক্তরা। যা নিয়ে অবশ্য ক্ষুব্ধ পরীমনি নিজেও।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের