ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আমি মাতৃত্বকে খুব উপভোগ করছি:


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৪-২০২৪ বিকাল ৫:৩২

একসময়ের ব্যস্ত অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ। টেলিভিশন, নাটক এবং বিজ্ঞাপনের নিয়মিত মুখ ছিলেন তিনি। ব্যস্ততা ফেলে সংসারজীবনে থিতু হন অভিনেত্রী। যদিও প্রথমে অভিনেতা নিলয়কে বিয়ে করেছিলেন। কিন্তু সে সংসার বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর নতুন করে আবার সংসার শুরু করেন এই জনপ্রিয় অভিনেত্রী। সংসার-সন্তান নিয়েই এখন ব্যস্ত তিনি। অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েছেন শখ। তবে এবার ঈদে অভিনেত্রীর একটি ওয়েভ ফিল্ম মুক্তি পেয়েছে। নাম ‘ত্রিভুজ’। পাশাপাশি বেশ কিছু নাটকও প্রচার হচ্ছে টিভিতে।

আরটিভির ঈদ অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিগত জীবন এবং অভিনয় নিয়ে কথা বলেছেন শখ। অভিনেত্রী বলেন, ‘আগে আমি নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম। এখন শুধু ঈদ নয়, সবকিছুতে আমার সন্তান আলিফের উপস্থিতি থাকে। সে কারণে ঈদটাও আলিফকে ঘিরে। আসলে সন্তানের ওপরই মায়ের সবকিছু নির্ভর করে। কারণ, মায়ের কষ্ট সবাই বুঝবে না। এটা একমাত্র মা হওয়ার পরই বোঝা যায়। আমি আমার মাতৃত্বকে খুব উপভোগ করছি।’

ঈদের দিন কীভাবে কেটেছে—এমন প্রশ্নের জবাবে শখ বলেন, ‘আমি সব সময় পরিবারকেন্দ্রিক একটি মেয়ে। সব সময় আমার পুরোপুরি বাসায় থাকা হয়েছে। বাসাতেই ছিলাম। বাবা-মায়ের সাথে ঈদ কাটিয়েছি। পাশাপাশি শ্বশুরবাড়ি গাজীপুরে গিয়েছিলাম। সেখানে ভালো সময় কেটেছে।’ ঈদে সিনেমা দেখা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘এখন বাংলাদেশে অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে।

হলে গিয়ে তো সিনেমা দেখা হয়ই। আর যদি থাকে কিং খান, তাহলে তো কথা নেই। আমার একটি ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। নাম “ত্রিভুজ”। সেটিও দেখেছি। এ ছাড়া আমার কিছু নাটকও প্রচার হচ্ছে। এবারের ঈদটা আমার জন্য খুব স্পেশাল। ২০২৪ সাল আমার জন্য খুব লাকি। যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। আমি খুব খুশি।’

 

Israt / Israt

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন

৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের

দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ

ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি

ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা