ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানের মৃত্যু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ১২:৫১

 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। ছাতক থানার ওসি শাহ আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসানসহ পাঁচজন। অটোরিকশাটি ছাতকের সুরমা ব্রিজ এলাকায় আসার পর গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগল হাসানসহ অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার অন্য তিন যাত্রী।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওসি শাহ আলম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিকজন পাগল হাসানের মৃত্যুর খবর জানিয়েছেন।

বেশ কয়েকজন তাঁর মরদেহের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পাগল হাসানের সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার।

শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তাঁর লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন। পাগল হাসানেরও একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা