এবার ‘জেমস’ হবেন শাকিব খান
ঢালিউডের ‘মাস্টারমেকার’খ্যাত মালেক আফসারীর পরিচালনায় আবারও পর্দায় আসতে চলেছেন ঢালিউড কিং শাকিব খান। পাঁচ বছর পর এই নির্মাতার ছবিতে ফিরছেন শাকিব খান। ২০১৯ সালে এই জুটির ছবি ‘পাসওয়ার্ড’ মুক্তি পেয়েছিল। কিন্তু তারপর আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি দুজনকে।
জানা গেছে, বঙ্গবিডির প্রযোজনায় ‘জেমস’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব, পরিচালনা করবেন মালেক আফসারী। ‘জেমস’ প্রসঙ্গে মালেক আফসারী এখনই কিছু বলতে চাইলেন না। ‘শাকিব এখন দেশে নেই। ভারতে অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত।
তিনি দেশে ফিরলে খবরটি তাঁর মুখ থেকে সবাই শুনবেন’, বললেন আফসারী। ‘জেমস’ ছবির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে শাকিবকে দেখা যাবে লড়াকু চরিত্রে। ছবিতে শাকিব খানের নায়িকা এখনো চূড়ান্ত হয়নি।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার।’ ঈদের দিন থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকে ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে তুলনামূলক ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি।
প্রশংসিতও হচ্ছে বেশ। এরই মধ্যে খবর এসেছে, হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি এবার যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা সেখানকার প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের