মুক্তি পেল দেশের একমাত্র এআই আর্টিস্ট ‘আইজাক’-এর প্রথম অ্যালবাম ‘কৃত্রিম জগত’
দেশের সঙ্গিতাঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী একমাত্র এআই আর্টিস্ট আইজাক-এর প্রথম অ্যালবাম ‘কৃত্রিম জগত’ মুক্তি পেয়েছে। অনন্য এই প্রজেক্টের স্বপ্নদ্রষ্টা হলেন কানাডা প্রবাসী এআই-প্রেমী কাজী আহমেদ। অ্যালবামে আটটি গান রয়েছে, যার মধ্যে সাতটি গানের কম্পোজিশন দুই দশক আগে ব্যান্ড ইউ-টার্ন এবং অল্টারনেশন নামক ব্যান্ডের সাথে করেছিলেন কাজী আহমেদ। জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবনী শক্তির মাধ্যমে সেই গানগুলোকে এবার বাস্তবরূপে প্রকাশ করা হয়েছে।
অ্যালবামে প্রতিটি কন্ঠ এবং বাদ্যযন্ত্র এআই প্ল্যাটফর্ম ‘সুনো’ ব্যবহার করে যত্নের সাথে তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ায় গানের লিরিক্সকে একটি নির্দিষ্ট আকার ও স্টাইলে সাজানো হয়। কাজী আহমেদ প্রতিটি ট্র্যাককে ৩০-৩৫টি ভিন্ন আঙ্গিকে তৈরি করেন এবং এআই প্ল্যাটফর্ম ‘লালাল’-এর মাধ্যমে আলাদা ট্র্যাকগুলোকে সমন্বিত কম্পোজিশনে সাজান।
নতুন অ্যালবাম নিয়ে কাজী আহমেদ বলেন, “একটি সারপ্রাইজ ট্র্যাক বাদে এই অ্যালবামের বাকি গানগুলো সম্পূর্ণরূপে সুনো এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে৷ প্রতিটি কণ্ঠ, সুর, বাদ্যযন্ত্র ইত্যাদি প্রযুক্তির সাহায্য তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়া আমার মতো নতুনদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে বলে আমি মনে করি।”
এআই এবং আমাদের বাস্তব জগতের সমন্বয়ে অনুপ্রাণিত হয়ে অ্যালবামের নাম ‘কৃত্রিম জগত’ রাখা হয়েছে। অ্যালবামের মূল আকর্ষণ এআই আর্টিস্ট আইজাক। নামটি স্যার আইজ্যাক নিউটন-এর প্রতি শ্রদ্ধাঞ্জলিস্বরূপ রাখা হয়েছে। কাজী আহমেদ ২০০০ দশকের শুরুতে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট-এর মতো আইকনিক ব্যান্ডস থেকে অনুপ্রাণিত হয়ে নিজ যাত্রা শুরু করেন। বরাবরই তিনি দেশের সঙ্গীতাঙ্গনে ভূমিকা রাখতে চেয়েছেন, এবং ২০০১-২০১০ সালের মধ্যে তিনি অসংখ্য গানও লিখেছেন, যার মধ্য থেকে ৭টি গান এই অ্যালবামে জায়গা করে নিয়েছে।
সম্প্রতি, সুনো এআই-এর মাধ্যমে কাজী আহমেদ তার লিখা গানগুলো প্রকাশের সম্ভাবনা দেখতে পান। তিনি বলেন, “এই গানগুলো শ্রোতাদের মাঝে শেয়ার করার অনুভূতি অত্যন্ত তৃপ্তিদায়ক। শ্রোতারা গানগুলোর আবেগ, অর্থ ও সৌন্দর্য বুঝতে পারবে বলে আমি আশাবাদী।”
‘কৃত্রিম জগত’ অ্যালবামটি স্পটিফাই, অ্যাপল মিউজিক এবং ইউটিউব মিউজিকে পাওয়া যাচ্ছে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত