শেষ হলো নিরব-মিথিলা জুটির অমানুষ
প্রায় ন্যাড়া মাথা। ময়লা লেগে থাকা জলপাই রঙা শার্ট। গলায় বড় আকারের তাবিজ। কালচে তামাটে মুখ। কোমরের বেল্টে পিস্তল গুঁজে রাখা। সব মিলিয়ে নিজেকে আমূল বদলে ফেলেছেন নিরব হোসেন। তার পেছনে রিভলবার হাতে রাফিয়াত রশিদ মিথিলা। ঘন সবুজ বনের মাঝে দাঁড়িয়ে আছেন তারা।
এভাবেই ‘অমানুষ’ ছবির প্রথম পোস্টারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন নিরব-মিথিলা। প্রথমবারের মতো তারা চলচ্চিত্রে জুটি বেধেছেন। পাশাপাশি এ ছবি দিয়ে বড় পর্দার খাতা খুলেছেন মডেল-অভিনেত্রী-উপস্থাপক মিথিলা।
‘অমানুষ’ পরিচালনা করছেন অনন্য মামুন। বনজঙ্গলে থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। তিনি আজ ১৮ আগস্ট জাগো নিউজকে নিশ্চিত করলেন, ছবিটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
লকডাউনের পর শেষ লটের শুটিং শুরু করেন অনন্য মামুন। এ যাত্রায় শুটিংয়ে অংশ নিয়েছেন নিরব, মিথিলা, কাজী নওশাবা আহমেদ ও মিশা সওদাগরসহ অনেকে। পরিকল্পনা অনুযায়ী বেশ গুছিয়েই শেষ করেছেন ছবিটির শুটিং। এখন ডাবিং-এডিটিং শেষ করে ভালো দিন দেখে মুক্তি দিতে চান ‘অমানুষ’।
আজ শেষ দিনের শুটিং করে নিরব বলেন, ‘ভালো লাগছে অবশেষে ‘অমানুষ’র কাজ শেষ করতে পারলাম। গল্প-নির্মাণে বেশ পরিচ্ছন্ন আর উপভোগ্য একটি চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। আমি প্রত্যাশা করছি দর্শকের মনে দাগ কাটবে ‘অমানুষ’।
মিথিলাও এই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বলে জানান পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘আমি আনন্দিত মিথিলার মতো অভিনেত্রী চলচ্চিত্রে এসেছেন। তিনি খুবই মেধাবী আর পরিশ্রমী একজন অভিনেত্রী। তার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’
‘অমানুষ’ ছবিটিতে নিরব, মিথলা, মিশা, নওশাবা ছাড়া আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে