ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নির্মাতাদের ভাবনা বদলের আশায় কৃতি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২৪ দুপুর ১:৪

দারুণ একটা সময় কাটাচ্ছেন কৃতি শ্যানন। চলতি বছর তাঁর অভিনীত দুটি ছবিই হিট। বছরের শুরুতে শহীদ কাপুরের সঙ্গে তাঁর ছবি ‘তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে সাফল্যে পেয়েছে। কৃতি অভিনীত আরেকটি ছবি ‘ক্রু’ এখনো বক্স অফিসে টিকে আছে। ছবিটিতে তাঁর সঙ্গে আছেন টাবু ও কারিনা কাপুর খান। 

নারীকেন্দ্রিক ছবিটি অনেক আগেই বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ‘ক্রু’র ব্যবসা দেখে দারুণ খুশি কৃতি। তাঁর মতে, এবার নারীকেন্দ্রিক ছবির দিকে ঝুঁকবেন নির্মাতারা।

সম্প্রতি এক বিবৃতিতে কৃতি ‘ক্রু’ ছবির সাফল্য প্রসঙ্গে বলেছেন, ‘অনেক নির্মাতা মনে করেন, দর্শক নারীকেন্দ্রিক ছবি দেখতে বেশি আগ্রহী নন। কোনো ছবির প্রধান চরিত্রে যদি পুরুষ অভিনেতা না থাকে, তাহলে সেই ছবি নাকি দর্শককে টানতে পারবে না।

 দীর্ঘ সময় পর্যন্ত নির্মাতারা নারীকেন্দ্রিক ছবি করার ঝুঁকি নিতেন না। তাঁরা ভাবতেন, নারীকেন্দ্রিক সিনেমা বানালে বিনিয়োগ ফেরত আসবে না। এ ছবি দিয়ে বদল শুরু হবে। আশা করি, ধীরে ধীরে নির্মাতারা এবার নারীকেন্দ্রিক ছবি করতে এগিয়ে আসবেন।’

কৃতির মতে, সব ছবির ক্ষেত্রে গল্প ভালো হওয়া প্রয়োজন। তাঁর ভাষ্যে, ‘কনটেন্ট যদি শক্তিশালী হয়, তাহলে নারীকেন্দ্রিক ছবিও ভালো ব্যবসা করবে।’

‘ক্রু’ ছবির চিত্রনাট্যের প্রসঙ্গে কৃতি বলেছেন, ‘আমি যখন রিয়া কাপুরের (ছবির অন্যতম প্রযোজক) কাছ থেকে প্রথম চিত্রনাট্য শুনি, তখনই মনে হয়েছিল, তিন নারীকে নিয়ে বিনোদনে ভরপুর এক ছবি।’ 

কৃতিকে এ ছবিতে ‘দিব্যা রানা’ নামের এক বিমানবালর চরিত্রে দেখা গেছে। নিজের চরিত্রের প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘এ ছবিতে আমার অভিনীত চরিত্রের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পাই।

 ছবিতে অনেক সময় দিব্যা মনে করে, সে যেখানে পৌঁছাতে চায়, সেখানে পৌঁছাতে পারবে না। জীবনের অনেক ক্ষেত্রে আমারও একই রকম অনুভূতি হতো।’

 

Israt / Israt

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন

৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের

দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ

ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি

ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা