সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারালেন পঙ্কজ ত্রিপাঠি
প্রিয়জন হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতার ভগ্নীপতি রাকেশ তিওয়ারি। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পঙ্কজের বোন সবিতা তিওয়ারি। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে শনিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে ধানবাদের নিরসা বাজারের কাছে ঘটনাটি ঘটে।
দিল্লি-কলকাতা ন্যাশনাল হাইওয়ে-২ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন রাকেশ ও তাঁর স্ত্রী সবিতা। রাকেশ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে রাকেশদের গাড়ি। তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির অবস্থা দেখে ছুটে আসেন স্থানীয়রা। রাকেশ ও তাঁর স্ত্রী সবিতাকে উদ্ধার করা হয়।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দুজনকে শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাকেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সবিতার পায়ের হাড় ভেঙেছে। শরীরের আরও কয়েকটি জায়গায় চোট রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
এদিকে আকস্মিক এই ঘটনায় শোকবিহ্বল পঙ্কজ ত্রিপাঠির পরিবার। কিছুদিন আগেও ছবি পোস্ট করে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি। কিন্তু বছরের শুরুটা অভিনেতার একেবারেই ভালো হল না। শোনা যাচ্ছে, বোন ও ভগ্নীপতির আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত হয়ে পড়েছেন অভিনেতা। ধানবাদে যেতে পারেন তিনি।
Israt / Israt
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’
কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?
অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন