যেভাবে নিজেকে ফিট রাখছেন বুবলী
সিনেমার নায়িকা বলে কথা! ফিট তো থাকাই লাগে। অন্যসব নায়িকার মতো বুবলীও হয়ত এমনটাই বিশ্বাস করেন। আর সেজন্যই নিজেকে ফিট রাখেন প্রতিনিয়ত। কিন্তু কীভাবে? রহস্য উন্মোচন করেছেন নায়িকা নিজেই।
বুধবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেছে ইয়োগার পোশাকে। স্কিনফিট টপস ও প্যান্ট পরে তিনি পোজ দিয়েছে ইয়োগার নানা ভঙ্গিমায়। সেই সঙ্গে ভক্তদের জানিয়েছেন সকালের স্নিগ্ধ শুভেচ্ছা।
বুবলী বলেন, ‘অনেক দিন ধরে যেহেতু আমরা করোনার মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়টাতে আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিক সুস্থতার পাশাপাশি আমার মনে হয় মানসিক প্রশান্তিটাও খুব দরকার। আর সেটার জন্য ইয়োগার বিকল্প নেই।’
ভবিষ্যতে ইয়োগা নিয়ে কিছু পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে বুবলী বলেন, ‘সুস্থ থাকলে ভবিষ্যতে ইয়োগা নিয়ে কিছু করার পরিকল্পনা আছে। যাতে করে মেয়েরা খুব সহজেই এটির সাথে যুক্ত হতে পারে। বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে।’
উল্লেখ্য, বুবলী ছিলেন টেলিভিশনের সংবাদ পাঠিকা। এরপর ২০১৬ সালে তিনি আত্মপ্রকাশ করেন সিনেমায়। সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে তার অভিষেক ছিল রাজকীয়। পরপর বেশ কয়েকটি সিনেমায় তিনি নায়ক হিসেবে পেয়েছেন শাকিবকে। যা তার ক্যারিয়ারের শক্ত ভিত তৈরি করে দেয়।
বুবলীকে সর্বশেষ দেখা গেছে ‘বীর’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে ‘বিদ্রোহী’, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘ক্যাসিনো’, চোখ’ ও ‘রিভেঞ্জ’ সিনেমাগুলোর কাজ। এসব সিনেমায় তার নায়ক হিসেবে আছেন শাকিব খান, নিরব ও রোশানের মত তারকারা।
এমএসএম / এমএসএম
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি