ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পিতৃপরিচয় পেতে আদালতের দ্বারস্থ অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ৩:৩৭

ভারতীয় অভিনেতা ও সংসদ সদস্য রবি কৃষাণ প্রায়ই নানা বিতর্কে জড়ান। এবার নতুন করে খবরের শিরোনামে তিনি। শিনোভা নামে এক তরুণ অভিনেত্রী দাবি করেছেন, রবি কৃষাণই তাঁর পিতা।  পিতৃপরিচয় দাবি করে রবি কৃষাণের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার

কিছুদিন আগেই অপর্ণা ঠাকুর নামের এক নারী দাবি করেছিলেন, তিনি রবি কিষাণের স্ত্রী। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে, নাম শিনোভা। এবার শিনোভা পিতৃপরিচয় পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। মুম্বাই আদালতের কাছে তিনি আবেদন করেছেন, অভিনেতার ডিএনএ পরীক্ষার।

দিন কয়েক আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপর্ণা জানান, রবি কৃষাণের সামাজিক সম্মানের কথা ভেবেই তিনি এত দিন পর্যন্ত অভিযোগ দায়ের করেননি। অপর্ণা দাবি করেছেন, ১৯৯৬ সালে মুম্বাইয়ের মালাডে রবি তাঁকে বিয়ে করেন। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে।

কিন্তু শুরু থেকেই রবি তাঁর মেয়েকে অস্বীকার করেছেন। রবি যাতে মেয়েকে সামাজিক স্বীকৃতি দিয়ে আপন করে নেন, সেটাই অপর্ণার ইচ্ছা। অন্যদিকে ১৯৯৩ সালে প্রীতি শুক্লাকে বিয়ে করেন রবি। বর্তমানে দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা