‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং সেটে আগুন
কলকাতায় রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং স্টুডিওতে আগুন লেগেছে। রাজারহাটের ডিআরআর স্টুডিওতে আজ সোমবার সকালে আগুন লাগার কথা জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। জানা গেছে, প্রথমে স্টুডিওর একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানেও ছড়িয়ে যায়।
এরপর একটি টিনের শেডেও আগুনের আঁচ যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় এখন পর্যাপ্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গেছে।
রাজারহাটের ডিআরআর স্টুডিওতে জনপ্রিয় সব রিয়েলিটি শোর শুটিং হয়। ‘দাদাগিরি’ থেকে ‘দিদি নম্বর ওয়ান’, ‘সারেগামাপা’র মতো শোর শুটিং হয়। বেলা সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে দুটি মেকআপ ভ্যানে।
আজ সোমবার ডিআরআর স্টুডিওতে নতুন রিয়েলিটি শো ‘সারেগামাপা লেজেন্ডস’-এর শোর শুটিং হওয়ার কথা ছিল। যেখানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই শোতে কিছুদিন আগেই গাইতে এসেছিলেন গায়ক জাভেদ আলী। আজ শুটিং হওয়ার কথা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আকৃতি কাক্কর, বিনোদ রাঠৌরদের।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের