ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

করণের বিরুদ্ধে এবার পক্ষপাতিত্বের অভিযোগ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ১:১০

বলিউডের নামজাদা পরিচালক-প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ বহু আগে থেকেই। তিনি নাকি শুধু তারকা-সন্তানদের কাজের সুযোগ দেন। এ জন্য মাঝেমধ্যেই তাকে নানাজনের কটাক্ষের মুখে পড়তে হয়। তারই মধ্যে এবার করণের বিরুদ্ধে উঠল পক্ষপাতিত্বের অভিযোগ।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৫তম সিজন অনুষ্ঠিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। যেটি সঞ্চালনা করছেন করণ জোহর। সেখানেই তার দিকে পক্ষপাতিত্বের অভিযোগের তীর ছুঁড়লেন শো-এর প্রতিযোগী দিব্যা আগরওয়াল।

সম্প্রতি স্পেশাল এপিসোডে সঞ্চালক করণ জোহর প্রতিযোগী শমিতা শেঠিকে জানান, তার পেছনে তাকে নিয়ে গসিপ করেন কাছের বন্ধু দিব্যা। এই ঘটনায় মন ভাঙে শমিতার। তার সঙ্গে দিব্যার ঝগড়াও বাঁধে। শমিতার পাশাপাশি করণও দিব্যাকে ‘ঘর ভাঙানি’ আখ্যা দেন।

এতেই চটেছেন নেটিজেনরা। সঞ্চালক হয়ে কী করে শুধুমাত্র শমিতার পক্ষপাতিত্ব করলেন করণ- এই প্রশ্নই তুলেছেন সবাই। এছাড়া একই অভিযোগ তুলেছেন দিব্যা নিজেও। দিব্যা বলেন, তিনি বুঝতেই পারছেন না, ঠিক কী কারণে তাকে অপমান করলেন করণ জোহর!

শমিতার জন্যই রাকেশের সঙ্গে কথা বলতেন না দিব্যা। কিন্তু রাকেশ আর শমিতার মধ্যে সমস্যা কী, তা জানতেন না দিব্যা। তিনি প্রশ্ন তোলেন, যদি কেউ রাকেশের সঙ্গে শমিতার সমস্যা নিয়ে আলোচনা করেন, তাহলে তাকে ‘ঘর ভাঙানি’ কেন বলা হবে!

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ