অপু বিশ্বাস এক শ সিনেমার করার পরও কি সারা দিন এফডিসিতে থাকবে?
একটা সময় ছিল যখন সিনেমা মানেই শাকিব খান-অপু বিশ্বাস জুটি। ভক্তরা অপেক্ষায় থাকতেন, কখন জনপ্রিয় এই দুই তারকার নতুন সিনেমা আসবে। শাকিব-অপুর চলচ্চিত্র মানেই হলভর্তি দর্শক আর হাততালি। ভক্তদের আগ্রহে অগণিত সিনেমায় কাজ করেছেন তাঁরা। তবে এরই মধ্যে গোপনে প্রেম ও বিয়ে করেন শাকিব-অপু। সন্তান জয়ের জন্মের পর আর চুপ থাকতে পারেননি অপু বিশ্বাস। সবাইকে জানিয়ে দেন যে তিনি ও শাকিব খান বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁদের ঘরে আছে ফুটফুটে সন্তান আবরাম খান জয়ও। এ খবর মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
সম্পর্কের অবনতি ঘটে এই দম্পতির। শেষ পর্যন্ত গড়ায় বিচ্ছেদে। সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অপু। সিনেমায়ও হয়ে পড়েন অনিয়মিত। তবে দীর্ঘ বিরতি শেষে অপু বিশ্বাস ফিরলেও সিনেমার চেয়ে প্রমোশনাল কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এ প্রসঙ্গে সম্প্রতি বেসরকারি গণমাধ্যম চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এ বিষয়টা বারবার চলে আসে। আমার কথা হলো, অপু বিশ্বাস এক শ সিনেমা অতিক্রম করার পরও বিষয়টা বারবার চলে আসে।
আমার কথা হলো, অপু বিশ্বাস এক শ সিনেমা ক্রস করার পরও কি সকালবেলায় এফডিসি, দুপুরবেলায় এফডিসি, রাতেরবেলা এফডিসিতে থাকবে? আমি আমার ব্যক্তিত্ব, পজিশন, কর্মের জায়গাটা কখনোই সৃষ্টি করব না? অবশ্যই আমি আমার প্রডাকশন হাউস করেছি, ফেব্রুয়ারিতে আমার দুটি সিনেমা রিলিজ হয়েছে, ব্র্যান্ডিং চলছে। আমি বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত। সারা দিন সিনেমায় থাকার চেয়ে বড় কথা, আমার সন্তানও আছে।
সন্তানের একটি পরিবার আছে, সেটাও মেইনটেইন করতে হবে। পরবর্তী সিনেমার জন্যে দর্শকদের অপেক্ষা করতে হবে। দর্শকেরাও দেখছেন যে মানুষটার ব্যস্ততা আছে। যেমন আমার ব্যবসার কাজ আছে, অন্যান্য কাজ আছে। ওই জায়গা থেকে একটু অপেক্ষা করতে হবে।’ যে কারণে দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবছেন না অপু বিশ্বাস অপু বলেন, ‘চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে। সেখানে গিয়ে কোনো একটা ব্যক্তিমানুষ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত বিষয়গুলো টেনে এনে। খুবই লজ্জাজনক।’
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের