ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঐন্দ্রিলার ‘সতীন’ ঘরে আনলেন অঙ্কুশ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ২:৭

টালিউডের জনপ্রিয় রিয়েল লাইফ জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ দিন ধরে তারা প্রেম করছেন। কোনোরকম লুকোছাপা নয়, একেবারে প্রকাশ্যেই তাদের প্রেম-রসায়ন চলছে। এমনকি একসঙ্গে একই বাড়িতে বসবাসও করেন এ যুগল। কিন্তু এখনো বিয়ে করেননি। এমন অবস্থায় ঘরে ঐন্দ্রিলার সতীন নিয়ে এসেছেন অঙ্কুশ হাজরা! শুনে তাদের ভক্তরা একটু হতাশ হতে পারেন। তবে আসল খবরটা হতাশার নয়, বরং আনন্দের। মূলত অঙ্কুশ ও ঐন্দ্রিলার ঘরে এসেছে নতুন একটি বিলাসবহুল গাড়ি। সেটাকেই মজার ছলে ‘সতীন’ আখ্যা দিয়েছেন ঐন্দ্রিলা।

হবু স্ত্রীকে নানা সময়ে, দারুণ দারুণ উপহার দিয়ে চমকে দেন অঙ্কুশ। এবার দিলেন বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি লাক্সারি কার। গাড়িটির সঙ্গে দাঁড়িয়ে তারা দু’জনেই ক্যামেরাবন্দি হয়েছেন। সে ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ঐন্দ্রিলা লিখেছেন, ‘আমার সতীন চলে এলো, আর আমি দু’হাত বাড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছি।’

কয়েক দিন আগেই একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন অঙ্কুশ। সেখানে তিনি বলেছিলেন, ‘অবশেষে সে আমাদের ঘরে আসছে’। ওই স্ট্যাটাস দেখে সবাই ভেবেছিল, ঐন্দ্রিলার কথা বলেছেন। কিন্তু আসলে অঙ্কুশ বুঝিয়েছেন এই গাড়ির কথা।

বিষয়টি খোলাসা করে এ নায়ক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অবশেষে তিনি এলেন, স্বাগত সুন্দরী! আর যারা ভেবেছিলেন আমি বিয়ে করতে চলেছি, সেটাও খুব শিগগিরিই হতে চলেছে। সবার জন্য ভালবাসা।’

প্রসঙ্গত, অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ‘ম্যাজিক’ সিনেমায়। রাজা চন্দ পরিচালিত এ সিনেমা মুক্তি পেয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে।

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ