‘খান’কে পেয়ে উচ্ছ্বসিত!
অনেকেই বিয়ের পর কাজ থেকে সাময়িক বিরতিতে যান। কেউ কেউ আবার সংসারের কারণে অভিনয়কেই বিদায় বলে দেন। তবে এই ক্ষেত্রে পুরো উল্টো পথে হেঁটেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। বিয়ের পর কাজের পরিধি যেন বাড়িয়ে ফেলেছেন তিনি। বর্তমানে প্রায় ডজনখানেক সিনেমা হাতে রয়েছে তার। সেই তালিকায় থাকা ‘গেম চেঞ্জার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এরপর তিনি শুরু করবেন ফারহান আখতারের বহুল আলোচিত ‘ডন থ্রি’ সিনেমার শুটিং। তবে এরইমধ্যে ভক্তদের নতুন খবর দিলেন কিয়ারা। জানা গেছে, প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘সিকান্দার’। এটি পরিচালনা করবেন আমির খানের ‘গজনী’ সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে দেখা যায়। সেখানে নাকি কিয়ারার সঙ্গে সিনেমাটি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা এ আর মুরুগাদোস ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, সিকান্দার একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্পে নির্মিত হবে। এটির কাজ নিয়ে সালমানের সঙ্গে আরও ৫ বছর আগে আলোচনা হয়েছে। সিনেমাটি ২০২৫ সালের ঈদে বড়পর্দায় মুক্তি দেওয়া হবে। এছাড়াও গণমাধ্যমগুলো দাবি করেছে, এরইমধ্যে নাকি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিও সেরেছেন কিয়ারা। এমনকি সালমানের সঙ্গে রোমান্স করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের