গোপনে যে টিভি তারকাদের বিয়ে করিয়েছেন তুষার খান!
টিভি নাটকের জনপ্রিয় মুখ তুষার খান। চার দশকের বেশি সময় ধরে যেমন মঞ্চ, তেমনি টেলিভিশন নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা। সালমান শাহ অভিনীত ‘বিক্ষোভ’ সিনেমাসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তুষার খান। ১৯৮২ সালে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ে তাঁর পথচলা শুরু হয়। নব্বইয়ের দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন জনপ্রিয় এই অভিনেতা। যদিও তুষার খানের আরও একটি পরিচয় আছে। সম্প্রতি একটি টেলিভিশনে হাজির হয়ে সে ব্যাপারে খুলে বলেছেন অভিনেতা।
শুনেছি আপনি টেলিভিশনের অনেককে বিয়ে করিয়েছেন। সেই গল্পটা জানতে চাই। কাকে কাকে বিয়ে করিয়েছেন—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তুষার খান বলেন, ‘বৃন্দাবন-খুশি, আ খ ম হাসান, জয়রাজ, শামীম জামান, ফিল্মের একজন প্রডিউসার আছেন, উনি আমার কাজিন হন। বাইরে আরও বেশ কিছু এবং এটার অনেক মজার মজার ঘটনা আছে।’
এ নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তুষার খানের ভাষ্য, ‘না। একদিন হঠাৎ রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা দিকে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দেখলাম হাসান। বলল, ভাই, মেয়ে তো পালিয়ে আসছে। তখন বললাম, ও পালিয়ে আসছে, নাকি তুই নিয়ে আসছস। রাত ১২টার সময় লালমাটিয়া কাজি অফিসের কাজি সাহেবকে ডেকে এনে বিয়ে দেওয়ালাম।’
তুষার খান আরও বলেন, ‘শামীমের তো আরেক রকমের মজা। ওর আক্দ হওয়ার কথা। মেয়ে তুলে নিয়ে আসার কথা। তখন শামীমের শাশুড়ির সঙ্গে এত মজার মজার কথা হলো। বললাম, খালা, মেয়েকে নিয়ে গেলাম। বলল, নাও। এমনকি শামীমের বউকে আমি নিয়ে এসেছিলাম। সেদিন ওর বউয়ের আসার কথা নয়। আরও অনেক মজার মজার কথা। সব কথা তো বলা যায় না।’
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের