প্রিয়াঙ্কা চোপড়া গর্বিত
নতুন দায়িত্ব পেলেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন তিনি, যেটি বলিউড ইন্ডাস্ট্রিতে সংক্ষেপে ‘এমএএমআই’ চলচ্চিত্র উৎসব নামে পরিচিত।
গত এপ্রিল মাসে এই চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই থেকে পদটি শূন্য ছিল। সেই শুন্যস্থানই পূরণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
অনুভূতি জানিয়ে এই নায়িকা বলেন, ‘এমএএমআই’ চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়ে গর্বিত বোধ করছি। এই পদে আসীন হয়ে উৎসবটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ।’
এমএএমআই ট্রাস্টি বোর্ডে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন নীতা আম্বানি (সহ-চেয়ারপারসন), অনুপমা চোপড়া (উৎসব পরিচালক), অজয় বিজলি, আনন্দ জি মাহিন্দ্রা, ফারহান আখতার, ইশা আম্বানি, কবির খান, কৌস্তুভ ধাভসে, কিরণ রাও, রানা দগ্গুবাতি, রীতেশ দেশমুখ, রোহান সিপ্পি, সিদ্ধার্থ রায় কাপুর, বিক্রমাদিত্য মোতওয়ানে, বিশাল ভরদ্বাজ এবং জোয়া আখতার।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি