অনেক প্রশংসা পাচ্ছি: তাসনিয়া ফারিণ
হানিফ সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র গান মানেই ব্যতিক্রমী কিছু। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের বিশেষ ‘ইত্যাদি’ ২০২৪ এর একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন ফারিণ।
অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে গাওয়া এটিই প্রথম গান। প্রথম গানেই মাত করে দিয়েছেন তাসনিয়া ফারিণ। সামাজিক মাধ্যমে তাসনিয়া ফারিণের প্রশংসা করছেন নেটিজেনরা।
এ বিষয়ে ফারিণ নিজের ফেসবুকে লিখেছেন, ‘সত্যিই আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। গানটি এত এত ভালোবাসা পাবে, সেটা ভাবিনি। অনেক রিলস-ভিডিওর পাশাপাশি যেখানেই যাচ্ছি, অনেক প্রশংসা পাচ্ছি। অনেক কৃতজ্ঞতা।’
‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে তাহসান-ফারিনের গাওয়া এ গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের