ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দিনের তাপমাত্রা ফের ৪২ ডিগ্রি ছাড়ালো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৪-২০২৪ বিকাল ৫:৩

দিনের তাপমাত্রা আবারও ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো, কয়েকটি স্থানে অতি তীব্র হলো তাপপ্রবাহ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায়। দুপুরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক  এ তথ্য জানান।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যশোরে। এটিই ছিল চলতি মৌসুমে সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা। ওইদিন দিনের তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৪ ও পাবনার ঈশ্বরদিতে ৪২ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা কিছুটা কমে অতি তীব্র তাপপ্রবাহ দূর হলেও জনজীবনে স্বস্তি ফেরেনি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন বর্তমান অবস্থা থেকে তাপমাত্রা আর খুব বেশি বাড়বে না। তবে তাপপ্রবাহ পরিস্থিতি মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর