ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সুলতান সুলেমানের রাজপ্রাসাদে ফারিণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ৩:৩৮

অভিনয়ের পাশাপাশি ঘোরাঘুরি করতে পছন্দ করেন অনেক তারকাই। তাদের মধ্যে একজন বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভনেত্রী তাসনিয়া ফারিণ। বিভিন্ন সময় তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়।

এবার সুলতান সুলেমানের টপকাপি প্রাসাদে ঘুরে বেড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন ফারিণ। অভিনেত্রীর ওই পোস্টে দেখা যায় সুলতান সুলেমানের টপকাপি প্রাসাদে ঘুরে বেড়িয়েছেন তিনি।

বলে রাখা ভালো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে শাসন করেছেন প্রভাবশালী মুসলিম শাসকরা। দীর্ঘ সময় ধরে টিকে থাকা মুসলিম শাসনামলের একটি উসমানীয় সামাজ্য। দীর্ঘ ৬শ বছর টিকে ছিল এ সাম্রাজ্য। দক্ষিণ-পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এর নিয়ন্ত্রণে ছিল। এর সূচনা হয়েছিল ১২৯৯ খিষ্টাব্দে, আর বিলুপ্তি ঘটে ১৯২৪ সালের ৩ মার্চ।

এ সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাসাদ তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত টপকাপি প্রাসাদ। এখান থেকেই উসমানীয় সাম্রাজ্য পরিচালনা করা হতো। কয়েকশ বছর আগের সেই রাজপ্রাসাদে এখনও বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আনাগোনায় মুখর থাকে। আর তেমনই এক পর্যটক ছিলেন ফারিণ।

উল্লেখ্য, সম্প্রতি গানে অভিষেক হয়েছে ফারিণের। গানের ওপর পড়াশোনা করলেও আগে কখনো গান নিয়ে কোনো পরিকল্পনা ছিল না অভিনেত্রীর। এবারই প্রথম ইত্যাদিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সাথে গান করেন তিনি। ফারিণের গান শুনে মুগ্ধ ভক্তরা। তার গায়কীর বেশ প্রশংসা করেছেন নেটিজেনরাও।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা