ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শাকিবের পর এবার বুবলীর দাদি দিলারা জামান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ৩:৪৩

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর একটি ‘রাজকুমার’। যেখানে শাকিব খানের দাদির ভূমিকায় অভিনয় করেছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। দাদি-নাতির অনবদ্য রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

এবার আরও একটি নতুন সিনেমায় অভিনয় করছেন গুণী এই অভিনেত্রী। নাম ‘জংলি’। এটি নির্মাণ করছেন এম রাহিম। এতে দিলারা জামানকে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীর দাদির ভূমিকায়। দিলারা জামান জানান, গতকাল শুক্রবার থেকে রাজধানীর মিরপুরে তিনি ‘জংলি’র শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা দুই দিন এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। প্রচণ্ড গরমে অনেক কাজ চাইলেও তিনি করতে পারছেন না।

তাই যে কাজগুলোর প্রতি বেশি ভালো লাগা জন্মাচ্ছে সেগুলোই করার চেষ্টা করছেন। কারণ ঢাকার উত্তরার বাসায় তিনি একাই থাকেন। দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাই ভীষণ সতর্কভাবে চলাফেরা করতে হচ্ছে তাকে।

নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে গুণী এই অভিনেত্রী বলেন, ‘এ ছবির গল্পটা খুবই ভালো। আমার চরিত্রটিও সুন্দর। এ ছবি উপভোগ্য হবে বলে প্রত্যাশা করছি।’

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা