ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রামায়ণ সিনেমার রাম-সীতা লুক ফাঁস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ১:৪২

বলিউড অভিনেতা রণবীর কাপুর গতবছর ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয়ের আলোচনায় ছিলেন। আর সম্প্রতি এই অভিনেতা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এর কারণ নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা।

এই সিনেমায় রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর। আর সীতা হিসেবে প্রথমে আলিয়ার নাম এলেও, পরে জানা যায়, দেখা যাবে সাই পল্লবীকে। এবার ফাঁস হল সিনেমার সেট থেকে রাম-সীতার ছবি। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমের প্রতিবেদন থেকে যায় হঠাৎ করেই কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রামায়ণের সেট থেকে ফাঁস হয়ে যায় রাম-সীতার লুক। কীভাবে এবং কেন এমনটা হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। 

অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোন কলাকুশলী ফোন ব্যবহার করতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন নীতেশ। বড় বাজেটের এই সিনেমা নিয়ে যথেষ্ট সতর্ক ছিলেন তিনি। শুটিংয়ের ফাঁকে কোন চরিত্ররূপ যাতে ফাঁস না হয় সেদিকে কড়া নজর রাখছেন পরিচালক।

মুক্তির আগে রামায়ণের লুক ফাঁস হোক তা কোন ভাবেই চাননি নীতেশ। তবু সেট থেকে ফাঁস হল রামের চরিত্রে রণবীর এবং সীতার চরিত্রে সাই পল্লবীর লুক। লুক ফাঁস হওয়ার পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ছবি। ছবিতে দেখা যায় মেরুন আর সোনালি সুতার কাজের ধুতি পড়েছেন

রণবীর আর সাই পল্লবী পড়েছেন মেরুন আর সোনালি সুতার কাজ করা জমকালো শাড়ি। এর সঙ্গে দুজনেই পরেছিলেন স্বর্ণের গয়না। এই সিনেমা দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর এবং সাই পল্লবী। তাদের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা। তবে এ ব্যাপারে এখনও কিছু বলছেন না নির্মাতা এবং কলাকুশলীরা।  

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা