প্রেমিকের সামনে বাতাসে উড়ে গেল হৃতিকের প্রাক্তনের মিনি স্কার্ট !
বলিউডের অন্যতম পরিচালক সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘হীরামান্ডি ২’ নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আগামী ১ মে। সিনেমাটির প্রিমিয়ারে প্রেমিক আরসালান গোনিকে নিয়ে হাজির ছিলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। তবে এদিন প্রেমিকের সামনে দমকা হাওয়ায় স্কার্ট উড়ে গেলে অপ্রস্তুত হলেন সুজান।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘হীরামান্ডি ২’ প্রিমিয়ারে উপস্থিতির দিনে আরসালান গোনি-সুজান খানের একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
ডিওতে দেখা যাচ্ছে, কালো স্কার্ট ও কালো টপ, খোলা চুলে সুজান। আর প্রেমিকার সঙ্গে রং মিলিয়ে কুর্তা পরেছেন আরসালান গোনি।
সে সময় ক্যামেরার সামনে বেশ পোজও দিচ্ছিলেন তারা। আর তখনই ঘটে যায় এক কাণ্ড। হঠাৎই হাওয়ায় উড়তে শুরু করে সুজানের স্কার্ট। এরপর অবশ্য সঙ্গেসঙ্গে জায়গা পরিবর্তন করে নেন তিনি, যাতে হাওয়া কম আসে।
এদিকে আরসালানের হাবভাব দেখে নেটিজেনরা তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়েছেন। নেটপাড়ার একাংশের দাবি, প্রেমিকার বিড়ম্বনা দেখেও কোনও ভ্রূক্ষেপ নেই আরসালানের।
একজন লিখেছেন, ওই অবস্থায় সুজানের সামনে এসে দাঁড়াতে পারতেন। তা না করে তিনি বেরিয়ে গেলেন! অনেকে আবার এ ক্ষেত্রে তার সঙ্গে হৃতিকের তুলনাও টেনেছেন।
২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন হৃতিক রোশন ও সুজান খান। তখন দুই সন্তানের বাবা-মা তারা। বৈবাহিক সম্পর্ক নেই, তবে সন্তানদের স্বার্থে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রেখেছেন। একে অপরের সঙ্গীদের নিয়ে হইহুল্লোড়ও করেন তারা।
গত পাঁচ বছর ধরে আরসালানের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজানের। এই কয়েক বছরে হৃতিক-আরসালানের মাঝেও বন্ধুত্ব হয়েছে। তাদের নিন্দুকরা ভাবেন, সবটাই যেন লোক দেখানো।
Israt / Israt
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক