ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

খাদ্য নিরাপদতা নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ যন্ত্রের গুরুত্ব শীর্ষক জাতীয় সেমিনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ৪:৪৪

খাদ্য নিরাপদতা নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ যন্ত্রের গুরুত্ব শীর্ষক এক জাতীয় সেমিনার শনিবার বিকেলে ইন্টান্যাশনাল কনফারেন্সে সেন্টার বসুন্ধরা নবরাত্রি হলে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ফুড টেকনোলজিষ্ট ড. শ্রীকান্ত শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও খাদ্য উৎপাদন) ড. মোহাম্মদ শোয়েব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পরিচালক অধ্যাপক খালেদা ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. রেজাউল করিম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান, ডিবিসি নিউজ এর এডিটর প্রণব সাহা প্রমূখ। 
সেমিনারে বক্তারা বলেন, মানব স্বাস্থ্য ও সুস্থ্য জীবনের জন্য নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিশ্চিতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্যে মাইক্রোবিয়াল বা অনুজীবীয় দুষণসহ অন্যান্য দুষণ ও সংক্রমণের ঝুঁকি হ্রাসে খাদ্য প্রক্রিয়াজাতকরণে যথাযথ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা দরকার। এটা বলার অপেক্ষা রাখেনা যে, বর্তমান ও আগামীর বাস্তবতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণে প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার বৃদ্ধি অবশ্যম্ভাবী। খাদ্য অপচয়রোধ এবং খাদ্য রপ্তানী ত্বরান্বিত করতে ও প্রক্রিয়াজাতকরণে আধুনিক যন্ত্রের ব্যবহার অনস্বীকার্য। সম্প্রতি বাংলাদেশে ভোক্তাদের কাছেও প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাদ্যের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। বক্তারা মনে করেন, খাদ্য প্রক্রিয়াজাতকরণে যন্ত্রের ব্যবহারকে দেখতে হবে খাদ্য নিরাপদতা ও পুষ্টিমান অক্ষুন্ন রাখার দৃষ্টিকোণ থেকে। বাহারী মোড়কের আড়ালে ভোক্তার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তির অধিকার যাতে অক্ষুন্ন থাকে সেটা নিশ্চিত করতে হবে। এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারী খাতকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেমিনারে বক্তারা বর্তমান ও আগামী দিনে এ বিষয়ে প্রতিবন্ধকতা ও করনীয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। 
জাতীয় এ সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ক চিন্তাশীল ব্যক্তিবর্গ ও বিভিন্ন দেশ থেকে আগত কোম্পানী প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।   

 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

অপহরণের নাটক সাজিয়ে কণ্ঠ নকল করে মুক্তিপণ আদায়, চক্রের দুজন গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

৬ বছর বয়সেই নেবে এনআইডি তথ্য, প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

সেলফি তুলতে গিয়ে জানালা থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ৩

কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ

ওএইচসিএইচআরের মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

দক্ষিণখানে মাদক কারবারিদের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে এক নারী নিহত

রাজনৈতিক বিভাজন নয়, নাশকতা রুখতে জাতীয় ঐক্যের তাগিদ