ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মর্যাদাপূর্ণ নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন লায়ন এম এ এলাহী শিমুল


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৮-৪-২০২৪ রাত ১০:২৯
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশন (এনবিএফএ) বিগত ২০/০৪/২৪ইং তারিখ বিকেলে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে দুই বন্ধুপ্রতিম দেশের পর্যটন ব্যবসা এগিয়ে নিতে বাংলাদেশ নেপাল এলায়েন্স গঠন করে। 
 
এনবিএফএ এই বিষয়ে একটি যুগান্তকারী আলোচনা এবং নেপাল ও বাংলাদেশের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
 
নেপাল এক্সিভিশন বোর্ডের ট্যুরিজম বোর্ড হলে মর্যাদাপূর্ণ 'Nepal International Excellence Award-2024' অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় দেশের বিশেষ অতিথিবৃন্দ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দোল প্রসাদ আরিয়াল।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী, শিশু ও সিনিয়ার সিটিজেন বিষয়ক মন্ত্রী শ্রীমতি ভগবতী চৌধুরী। 
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: নারায়ন খারকা (মেম্বার অব দ্যা হাউস রিপ্রেজেন্টেটিভ অফ নেপাল), ড: ভোলা রিজাল (বীর মুক্তিযোদ্ধা), মোহন বাহাদুর বাসনেত (সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী) ও নেপাল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।
 
'Nepal International Excellence Award-2024' এবং "Tourism Development, business Promote program" শীর্ষক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত দুই দেশের নেতৃবৃন্দ পর্যটন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং পর্যটন ব্যবসা এগিয়ে নিতে নেপাল বাংলাদেশ অ্যালায়েন্স গঠন করেন।

Sunny / Sunny

বিএমইউতে মাথা-গলার ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় সেমিনার

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’  পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক