সাবেক স্ত্রীর হাতে ‘চড়’ খেয়েছিলেন আমির খান
বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে এসেছিলেন। সেখানে আমির জানান, সাবেক স্ত্রী রিনা দত্তের হাতে নাকি চড় খেয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে আমির খান জীবনের নানা অজানা গল্প বলেছেন। সেসময় তিনি ছেলে জুনায়েদ খানের জন্মের সময়ের মূহুর্ত শেয়ার করেছেন।
আমির জানান, হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রিনা। ভালো স্বামী হতে গিয়ে তাকে ব্রিদিং এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলেন আমির। নিজেও তা করছিলেন। রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। তার বদলে পান থাপ্পড়। আমিরের গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেন, “এই সব বন্ধ কর!”
এসময় আমির আরও জানান, বাস্তব জীবনের এই ঘটনা থেকে অভিনেতা হিসেবে তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন। প্রসবের যন্ত্রণা সাংঘাতিক হয়।
আর যন্ত্রণার এই পর্যায়ে মানুষের মুখে কষ্টের অভিব্যক্তি থাকে না। তার বদলে থাকে বিস্ময়। শরীর প্রচণ্ড পরিমাণে শক পায়। তা থেকেই এই বিস্ময়ের অভিব্যক্তি বলে মনে করেন তারকা।
ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তার পর ছেলে জুনেইদ ও মেয়ে ইরান জন্ম হয়। আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে। তার সঙ্গে বিচ্ছিদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। আমিরের ‘লগান’ সিনেমার সহ-প্রযোজক ছিলেন কিরণ।
প্রথমে শোনা গিয়েছিল, ‘লগান’-এর সেটেই দুজনের প্রেম। কিন্তু পরে কিরণ জানান, ছবি মুক্তি পাওয়ার অনেক পরে তাদের মেলামেশা শুরু হয়। তার পর বিয়ে।
বিয়ের পর সারোগেসির মাধ্যমে ছেলে আজাদকে পান আমির-কিরণ। ২০২১ সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তারা। জানান, ছেলের দায়িত্ব যৌথভাবে পালন করবেন।
তিনি এও জানান, দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণের প্রতি এখনও ভালোবাসা ও সম্মান আছে তার।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের