গণিতপ্রেমীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে ইউসিবি ম্যাথ অলিম্পিয়াড ২০২৪
গণিত নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য “ইউসিবি ম্যাথ অলিম্পিয়াড ২০২৪” আয়োজন করেছে দেশের অগ্রণী আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। দেশের সকল গণিতপ্রেমীদের এ অলিম্পিয়াডে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ১১ মে ইউসিবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ অলিম্পিয়াড। এইচএসসি, ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেলের শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নেওয়ার মাধ্যমে সংখ্যা আর ফর্মুলা নিয়ে তাদের দক্ষতা পরখ করে নিতে পারবেন।
উচ্চতর শিক্ষায় সফলতার ক্ষেত্রে গণিতপ্রেমীদের অনুপ্রাণিত করে তোলার লক্ষ্য নিয়ে ইউসিবি ম্যাথ অলিম্পিয়াড ২০২৪ এর আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জটিল সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে এই আয়োজন। প্রতিযোগিতাটি লিখিত পরীক্ষার আকারে অনুষ্ঠিত হবে; এইচএসসি, ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেলের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র থাকবে।
ইউসিবি ম্যাথ অলিম্পিয়াড ২০২৪ এর বিজয়ীরা সর্বমোট ১ লাখ টাকা সমমূল্যের প্রাইজমানি পাবেন। একইসাথে, এই অলিম্পিয়াড থেকে পাওয়া পুরস্কার ও স্বীকৃতি তাদের সমৃদ্ধ অ্যাকাডেমিক প্রোফাইল তৈরিতে উল্লেখযোগ্য অর্জন হিসবে বিবেচিত হবে। আয়োজনে নিবন্ধন করতে আগ্রহী শিক্ষার্থীদের এই লিঙ্কটি ভিজিট করতে হবে।
এই প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে ৫ মে, ২০২৪ তারিখের বিকেল ৪টা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে কল করা যাবে এখানে দেওয়া যেকোনো নম্বরে – ০১৮৮৬৩৩৩২২২, ০১৮৮৬৪১২২২২, ০১৮৯৬০১৩৮৮২, ০১৮৯৪৯৬০৯৮৭, ০১৮৪৪২৭৭৩৪২/৪৩; অথবা ভিজিট করুন - https://ucbbd.org/
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত